মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি ব্লকের বালিয়া গ্রামের *গৌতম কুমার স্যানালকে* বালিয়াতে সবাই একডাকে চেনে ৷ এম এ পাশ করার পরে চাকরি জোগাড় হয়নি ফলে সাইনবোর্ড লিখা এবং ছবি আঁকাকেই পেশা করে নিয়েছেন ৷ বালিয়া অঞ্চলের বিভিন্ন জায়গায় করোনা সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য নিজে ছড়া লিখে রং তুলি খরচ করে প্রচার চালাচ্ছেন ৷ বালিয়া , মনিগ্রাম অঞ্চল প্রচার সেরে এখন সাগরদীঘিতে প্রচার চালাচ্ছেন ৷ এখন দেওয়ালে লিখার সঙ্গে সঙ্গে মাইক নিয়ে নিজের লেখা ছড়া গুলি দিয়ে প্রচার চালাচ্ছেন ৷ খবর পেয়ে *সাগরদীঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট* -এর পক্ষ থেকে ওনাকে কিছু শুকনো খাবার তাঁর হাতে তুলে দেয় ৷
এবং ওনাকে সংবর্ধনা দিলো...