বসিরহাটে সিপিআই এম ও বিজেপি ছেড়ে শাশক দলে যোগদান

7th July 2020 9:29 pm রাজ্য
বসিরহাটে সিপিআই এম ও বিজেপি ছেড়ে শাশক দলে যোগদান


বসিরহাটের মাটিয়া থানার অন্ত্রর গত মাটিয়া বাজারে কেন্দ্রীয় সরকারের পেট্রল ও দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়. 
উক্ত প্রতিবাদ পথ সভায় প্রধান অতিথি বসিরহাট উত্তর বিধান সভার চেয়ারম্যান মাননীয় এ টি এম আব্দুল্লা রনি, বসিরহাট দু'নম্বর ব্লক সভাপতি  মাননীয় সরোজ   ব্যানার্জি, শ্রীনগর মাটিয়া পঞ্চায়েতের মাননীয় প্রধান মোস্তাক আহমেদ, এবং শ্রীনগর মাটিয়া গ্রাম পঞ্চায়েতের সকল নেতা-কর্মী. 
উক্ত পথ সভায় সিপিএম এবং বিজেপি ছেড়ে প্রায় পাঁচ  শতাধিক পরিবার মাননীয়  সরোজ  ব্যানার্জীর হাত ধরে  তৃণমূল কংগ্রেসে যোগদান করে. 
 মাননীয় সরোজ ব্যানার্জি জানান যে বিজেপি  প্রতি মানুষ আজ আস্থা হারিয়ে ফেলেছে সেইজন্য দিকে দিকে বিজেপি ছেড়ে কর্মীরা তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল  হবার জন্য মা মাটি মানুষের সরকার এর ছায়ায় আশ্রয় গ্রহণ করছে. 
 উক্ত পথসভায় পরিচালনা করেন শ্রীনগর মাটিয়া গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান মোস্তাক আহমেদ, তিনি আমাদেরকে জানান শ্রীনগর মাটিয়া পঞ্চায়েত টিএমসির একটা শক্ত ঘাঁটি. 2021 বিধানসভা নির্বাচনের আগে সিপিএম বিজেপি ও কংগ্রেস ছেড়ে শয়ে শয়ে মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করছে. তিনি আরো জানান 2021 বিধানসভা নির্বাচনে বসিরহাট উত্তর বিধানসভা থেকে তৃণমূল প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন বলে তিনি  আশাবাদী.





Others News

ঐতিহাসিক ২১ জুন ধর্মতলা চলো উপলক্ষ্যে গতকাল কান্দি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো

ঐতিহাসিক ২১ জুন ধর্মতলা চলো উপলক্ষ্যে গতকাল কান্দি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো


সংবাদদাতা:- অভিজিৎ মণ্ডল
কান্দি,মুর্শিদাবাদ
২৭ জুন

মোটো:-"শহীদের রক্ত হবে নাকো ব্যর্থ"

আসন্ন ২১শে জুলাই "অমর একুশে" অর্থাৎ শহীদ দিবসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলা যাওয়ার যে নির্দেশ পাওয়া গেছে সেটিকে সম্পূর্ণরূপে বাস্তবায়িত করার জন্য গত ২৬/০৬/২০২২ কান্দি শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।।
 উক্ত সভায় উপস্থিত ছিলেন--
 কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার মহাশয় 
মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শাওনী সিংহ রায় 
INTTUC সভাপতি পার্থপ্রতিম সরকার মহাশয়
 কান্দি পৌরসভার পৌরপ্রশাসক জয়দেব ঘটক মহাশয়
মুর্শিদাবাদ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভীষ্মদেব কর্মকার মহাশয়
বিধায়ক ও যুব সভাপতি আনিরুল ইসলাম মহাশয়
 ১নং ওয়ার্ড কাউন্সিলর দেবাশীষ চ্যাটার্জী মহাশয়
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আইনাল হোসেন মহাশয়
১৭ নং ওয়ার্ড কাউন্সিলর দেবল দাস মহাশয়
তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি উসমান গনি মহাশয়
সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব,জেলা ছাত্র যুব সংগঠনের সমস্ত সভাপতি সহ কান্দি শহর ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সকল নেতৃত্ব ও কর্মীবৃন্দ।।