সমূদ্র ঝড়ে জাহাজ ডুবি নিয়ে এক আশ্চর্য
ভিডিও বানালো নদীয়ার একদল যুবক!
কোনো অজানা দ্বীপে আশ্রয় নিলে কি হতে পারে! তারা কি বেঁচে ফিরতে পারবে? সেই অভিজ্ঞতার কথায় ভিডিওর মাধ্যমে তুলে ধরলো নদীয়া জেলার করিমপুরের তরুণ কিছু অভিনয় শিল্পী । একজন ক্যাপটেন এবং তার সহকারী একদিন হঠাৎ তুমুল সমূদ্রের তুফানে তাদের জাহাজ হারিয়ে ফেলে। তারপর তারা কোনরকমে উপকূলের এসে পৌঁছায় কিন্তু উপকূলে পৌছেও রেহাই পায়নি, ফের চুরাবালির শিকার হয় ক্যাপটেন। তার সহকারীর অনেক চেষ্টার পরে ক্যাপটেনকে চুরাবালি থেকে বাঁচাতে সক্ষম হয়। কিন্তু এবার তারা দেখলো এটা একটা সম্পূর্ণ অজানা দ্বীপ কোন মানুষজন নেই । তারপর উঁচু পাহাড়ে উঠে কিভাবে তারা সেই পরিবেশকে মানিয়ে নিয়ে বেঁচে ফিরলো সেই কাহিনীই তুলে ধরা হয়েছে দ্বীপান্তর নামক ভিডিওটিতে ।
ভিডিওটি মূলত পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় শুটিং করা হয়েছে। ভিডিওতে অভিনয় করেছেন নদীয়া জেলার করিমপুরের দু'জন অভিনয় শিল্পী নিজামুদ্দিন সেখ এবং লালচাঁদ সর্দার। ভিডিওটি নির্মাণ করতে প্রথম থেকে শেষ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন পরিচালক তথা অভিনয় শিল্পী মুকাররাম হোসেন। চাইলে আপনিও এই অ্যাডভেঞ্চারাস ভিডিওটি দেখতে পারেন । ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছে তাই দ্বীপান্তর নামে সার্চ করে অথবা নিচে ভিডিওটির লিংক দেয়া হল- https://youtu.be/TfX7qp1Ezng