রক্ত দান জীবন দান

12th April 2020 জেলা
রক্ত দান জীবন দান


করোনা ভাইরাস বিশ্বের চারদিকে আধিপত্য স্থাপন করে চলেছে l যার জেরে ভারতের জনজীবন স্তব্ধ l প্রশাসনের নির্দেশ মেনে কাজ করে চলেছে সারা রাজ্যের মানুষ  বিশেষ প্রয়োজন ছাড়া এই মুহুর্তে কেউ বাইরে বের হচ্ছেন না l শুধুমাত্র থেমে নেই ন্যাশনল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যোদ্ধারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন। আজ ০৬/০৪/২০২০ মুর্শিদাবাদে জেলার  জঙ্গীপুর সাব ডিভিশনাল এ অন্তর্গত গ্রীন ভিউ নার্সিং হোমে একজন গর্ভবতী মা শারীরিক অসুস্থতার কারণে ভর্তি হন। চিকিৎসার পর জানা যায় মেয়েটির পেটের বাচ্চা à§© মাস আগে পেটে মারা গিয়েছে, ডাক্তার হায়দার নাওয়াজ সঙ্গে সঙ্গে তার অপেরেশন করার কথা জানিয়ে দেন কিন্তু চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন বলে জানান l এই কঠিন পরিস্থিতিতে রক্ত জোগাড় করতে গিয়ে রোগীর পরিবারের লোকজনের নাজেহাল অবস্থা l কোনরকম ভাবে ন্যাশনল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন (শামসেরগঞ্জ ব্লকের চিফ অবসার্ভার) ওলিউল ইসলাম ভাই  এসে রোগীর পরিবারের হাতে এক ইউনিট তার শরীরের মূল্যবান রক্ত তুলে দেন,তার সাথে‌ সাথে আরো ২ ইউনিট রক্তের ব্যবস্থা করে দেন।
ডাক্তার হায়দার নাওয়াজ সাহেবের তত্ত্বাবধানে অপেরেশন সম্পূর্ণ হয়েছে।
আমরা জাতীয় কমিটির পক্ষ থেকে ওলিউল ইসলাম ভাই ও ডাক্তার হায়দার নাওয়াজ সাহেবকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ❤️ জানাই।

 à¦ªà¦¶à§à¦šà¦¿à¦® বাংলার সমস্ত মানুষের কাছে অনুরোধ ঘরে থাকুন সুস্থ থাকুন ও প্রশাসনকে সব রকম ভাবে সাহায্য করুন🙏🙏🙏🙏
লেখা - আজিজ উসমানি





Others News