ন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ারের পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস

21st April 2020 জেলা
ন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ারের পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস


ন্যাশনল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন (মুর্শিদাবাদ জেলা বোর্ডের) ক্ষুদ্র প্রয়াস। চারিদিকে এই চরম ভয়াবহ করোনার মধ্যে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম। যেসব "দিন আনি দিন খাই" মানুষগুলো আজ এই 'লক ডাউন' এর দিনে যে সব নিম্নবিত্ত মানুষ গুলো আজ চিন্তিত, তাদের মধ্যে অনেকই বিধবা,কাজ হারা,ক্যান্সার রোগগ্রস্ত, প্রতিবন্ধী। আজ আমরা এই সামান্যটুকু তাদের হাতে তুলে দিলাম। দায়িত্ব নিয়েছি ২৫০-৩০০ জনের মুখে হাসি ফুটানোর।

সকাল থেকে বিতরণের কাজ শুরু হয়েছিল।
আমরা প্যাকেটে ভরেছি চাল, ডাল, আলু, সোয়াবিন, তেল ও সাবান। যতোটুকু তাদের পাশে একটু দাঁড়ানো যায়।
আজ আজ সামসেরগঞ্জ ব্লকের একটি গ্রামে প্রায় ৬২ টি পরিবারের হাতে এই রেশন দ্রব্য তুলে দেওয়া হয়।
আগামীকাল আরো কিছু গ্রামে রেশন দ্রব্য বিতরণ করা হবে।
আজকের এই বিতরন পর্বে উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ থানার ওসি অমিত ভক্ত মহাশয় তিনাকে পাশে পেয়ে আমরা গর্বিত ও আনন্দিত।

 NHWO এর সমস্ত সদস্য পরিশ্রম করে  এই সবটুকু সাধারণ মানুষের জন্য করছে। অনেকই বাইরে থেকে তাদের ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই নতুন করে একসঙ্গে আবার নতুনের আলো দেখুক এই প্রার্থনা।

পরের দিনগুলোতে আমরা আবারো যাবো এইরকম ঘরছাড়া, নিরন্ন, প্রতিদিন খেটে খাওয়া মানুষগুলোর কাছে। তাদের হাতে যৎসামান্য তুলে দেওয়ার জন্য।





Others News