বিষয় :বেসরকারি স্কুল গুলোতে একের পর এক চুরি পুরো স্কুল গুলোকে ভাবিয়ে তুলেছে।. মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের অন্তরগত কাঁকুড়িয়া_জিনিয়াস_অ্যাকাডেমি থেকে গত মাসে 16 টি সিলিং ফ্যান ও 16 টি বাল্ব চুরি হয়ে যায়। কিছু দিন জেতে না যেতে আবার বাসুদেবপুর মেরিটোরিয়াস বেসরকারি স্কুল থেকে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এক ব্যক্তি। ০৮/০৫/২০২০ শুক্রবার সামশেরগঞ্জ থানার ওসি অমিত ভগত মহাশয় সঙ্গে দেখা করেন UNAIDED PUBLIC SCHOOL ASSOCIATION এর সম্পাদক এজাজ আহমেদ, অসিকুল ইসলাম এবং ইমদাদুল হক। ওসি সাহেব কে এজাজ আহমেদ জানান একের পর এক স্কুলে চুরি আমাদের অন্যান্য স্কুল গুলোকে আতঙ্কিত করে তুলছে। তাই ওসি সাহেব কে অন্যান্য স্কুল গুলোর প্রতি বিশেষ ভাবে নজর দেওয়া এবং জিনিয়াস অ্যাকাডেমিতে যে বা যারা চুরির সঙ্গে যুক্ত তাদের অতি শীঘ্রই খুঁজে বের করার কথা বলেন। ওসি সাহেব জানান খুব শীঘ্রই চুরির সঙ্গে যারা যুক্ত তাদের খুঁজে বের করা হবে। এর পাশাপাশি যে সমস্ত স্কুল গুলোতে CCTV ক্যামেরা বা নাইট গাডের ব্যবস্থা নেই সেই সমস্ত স্কুল গুলোকে যত তাড়াতাড়ি সম্ভব লাগানোর কথা বলেন।