সংবাদদাতা:-অভিজিৎ মন্ডল
কান্দি,মুর্শিদাবাদ
#নির্মলকান্দি
#প্লাস্টিকমুক্তকান্দি
আজকের পাড়া বৈঠক ০৩ ওয়ার্ডে
কান্দি বিধানসভার বিধায়ক তথা মুখ্য উপদেষ্টা Apurba Sarkar David মহাশয়ের নির্দেশে এবং কান্দি পৌরসভার উদ্যোগে কান্দি পৌরসভার ০৩ নং ওয়ার্ডের রাধামাধব মন্দির সংলগ্ন এলাকায় বর্জ্য পৃথকীকরণের বিষয়ে পাড়া বৈঠক অনুষ্ঠিত হল আজ।
উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার পৌর প্রধান Jaydev Ghatak - TAUN , ০৩ ওয়ার্ডের কাউন্সিলর আনন্দ বারিক মহাশয় , ০৫ ওয়ার্ডের কাউন্সিলর দীপঙ্কর মজুমদার মহাশয় , 17নং ওয়ার্ডের কাউন্সিলর দেবল দাস মহাশয়,১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ বড়াল, কৃষি কর্মধক্ষ্য সুপ্রিয় ঘোষ মহাশয় সহ ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তি বৃন্দ এবং বিতান সংস্থার কর্মীবৃন্দ।
কান্দি শহরের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে এবং প্লাস্টিক মুক্ত এক সুস্থ সমাজ করতে আগামী দিনে ১৮ টি ওয়ার্ডের প্রত্যেকটি পাড়ায় পাড়ায় পৌঁছাবে কান্দি পৌরসভার কর্মীরা
আমাদের পৌরসভার পক্ষ থেকে বিনীত আবেদন আমরা কান্দি পৌরসভা কে নির্মল কান্দি তখনই করতে পারব যখন কান্দি পৌর এলাকার জনসাধারণ সচেতন হবেন এবং পৌরকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ের সামিল হবেন।।