সংবাদদাতা:- অভিজিৎ মণ্ডল
কান্দি,মুর্শিদাবাদ
২৯ মে
কান্দি পঞ্চায়েত সমিতির সহযোগিতায় হিজল গ্রাম পঞ্চায়েতের ১ নং সংসদের গোলাম শেখের বাড়ি থেকে PMGSY পর্যন্ত একটি রাস্তা PMGSY থেকে সাবিত্রী নগর পর্যন্ত আর একটি ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করলেন কান্দি বিধানসভার জনপ্রিয় বিধায়ক Apurba Sarkar David মহাশয়। উপস্থিত ছিলেন কান্দি ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা INTTUC' র সভাপতি পার্থপ্রতিম সরকার মহাশয়, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি কাকুলী রাজবংশী মহাশয়া, কান্দি ব্লকের সাংগঠনিক পরিচালক তথা মহুকুমা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আইনাল হোসেন মহাশয়, মুর্শিদাবাদ জেলা পরিষদের বন ও ভুমি কর্মাধ্যক্ষ ঈশারুল হক মহাশয়, কান্দি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মোজ্জামেল হক মহাশয়, কান্দি পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ গৌরব চ্যাটার্জী মহাশয়, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যর প্রতিনিধি হজরত আলী মহাশয়, হিজল পঞ্চায়েতের প্রধান গলসন বিবি মহাশয়া, ছাত্র নয়নের মণি তথা কান্দি ব্লক তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি উসমান গনি মহাশয় সহ স্থানীয় এলাকাবাসী ও বিশিষ্ট ব্যক্তিবর্গেরা।